
শ্লীলতাহানিকাণ্ডে রাজ্যপালের ইস্তফার দাবিতে তৃণমূলের শিক্ষা সেলের রাজভবনের অভিযানে ধুন্ধুমার। কালো পতাকা নিয়ে ওয়াই চ্যানেল থেকে রাজভবনের কাছে মিছিল পৌঁছতেই বাধা দেয় পুলিশ।
ব্যারিকেড দিয়ে মিছিল আটাকানোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। রাজ্যপালকে সম্ভ্রম হরণকারী বলে পোস্টারে লেখা হয়েছে। শ্লীলতাহানিকাণ্ডের পর রাজ্যপাল কিভাবে ওই পদে রয়েছে তা নিয়ে মিছিল থেকে প্রশ্ন তোলা হয়েছে। কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানায় শিক্ষা সেলের সদস্যরা।
