
পরপর ৪দিন সন্ত্রস্ত সন্দেশখালির বেড়মজুর গ্রামে মহিলাদের রাতপাহারা চলছে। মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ সামনে আসতেই ঝাঁটা, লাঠির পাশাপাশি রাত জেগে গ্রাম পাহারায় এবার মহিলারা হাতে তুলে নিয়েছেন শঙ্খ ও কাঁসর ঘণ্টা।
বেড়মজুরের মহিলাদের একাংশের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা রাতে গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে। এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই পালা করে রাত জাগছেন তাঁরা। কেউ আক্রান্ত হলেই সঙ্কেত দিতেই কাঁসর ঘণ্টা আনা হয়েছে বলে দাবি তাঁদের। এদিকে সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপকর্ম ভুলতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন শেখ শাহজাহানের ভাই এখনও পলাতক। আরও বড় অপকর্ম বেরোবে।









