গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk শান্তনু ঠাকুরের র‍্যালিতে হামলার অভিযোগ, তৃণমূল-বিজেপি হাতাহাতি

    শান্তনু ঠাকুরের র‍্যালিতে হামলার অভিযোগ, তৃণমূল-বিজেপি হাতাহাতি

    0
    174
    SHANTANU THAKUR PRACHAR A HAMLA R AVIJOG
    SHANTANU THAKUR PRACHAR A HAMLA R AVIJOG

    শেষ বেলার প্রচারে শান্তনু ঠাকুরের প্রচারে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কল্যাণীর গয়েশপুরে। জানা গিয়েছে সোমবার ভোটের আগে শনিবার কল্যাণীতে প্রচারে ছিলেন শান্তনু ঠাকুর।

    তাঁর র‍্যালি গয়েশপুরে পৌঁছতে মাইক বন্ধ করাকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ঝামেলা বাধে। অভিযোগ সেই সময় তৃণমূল কর্মীরা বিজেপির র‍্যালিতে হামলা চালায়। যদিও তৃণমূলের দাবি বিজেপির মিছিল থেকে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে। দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে শান্তনু ঠাকুরের বক্তব্য নির্বাচনে হার বুঝতে পেরেই তৃণমূল এধরণের কাজ করছে।