
বাংলায় ইন্ডিয়া জোট নিয়ে যখন মল্লিকার্জুন খাড়গে এবং অধীর চৌধুরির পরস্পর বিরোধী মন্তব্যে যখন তোলপাড় দেশের রাজনীতি। তখন আরামবাগের সভায় সেই জোট ইন্ডিয়া নিয়ে আবারও নিজের অবস্থান স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায় বাংলায় জোট হয়নি এখানে কংগ্রেস-সিপিএমের মহাঘোঁট হয়েছে। জোটের নাম ইন্ডিয়া তিনিই দিয়েছেন বলে ফের একবার দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলায় নয় দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গেই রয়েছেন। এবার ইন্ডিয়া জোট সরকার গড়বে বলেও আশাবাদী তিনি। সেটা হলে সিএএ, এনআরসি, ইউনিফর্ম সিভিল কোর্ট থেকে কেন্দ্রীয় এজেন্সির অত্যাচার বন্ধ হবে। পাশাপাশি ১০০ দিনের কাজেট টাকা থেকে পাকা বাড়ি সবই মিলবে বলেও আশ্বাস দিয়েছেন। কেন্দ্রে ইন্ডিয়া সরকার গড়তে তৃণমূল যে একাই একশো সেকথাও বলেছেন তিনি।
