
অধীর চৌধুরি সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, মল্লিকার্জুন খাড়গের কড়া বার্তায় প্রদেশ কংগ্রেস সভাপতি পাল্টা জবাব বাংলায় কংগ্রেসকে বাঁচাতে নৈতিক লড়াই চালিয়ে যাবেন।
ভোটের মধ্যে কংগ্রেসের দুই সভাপতির পরস্পর বিরোধী মন্তব্যে চড়ছে পারদ। জাতীয় স্তরে জোটসঙ্গী হলেও বাংলায় জোট না হওয়ায় তৃণমূল অধীর চৌধুরির দিকে আঙুল তুলতেই কড়া বার্তা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অধীর চৌধুরি সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড। হাইকমান্ডের সিদ্ধান্ত না মানতে পারলে বেরিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের এই মন্তব্যের পাল্টা জবাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির বক্তব্য তিনি নৈতিক বিরোধিতা করেছেন। এরাজ্যে কংগ্রেসকে কেউ খতম করবে আর তাঁকে খাতির করা হবে এটা হতে পারে না। বাংলায় কংগ্রেসকে রক্ষার লড়াই চালিয়ে যাবেন বলে পাল্টা বার্তা দিয়েছেন অধীর চৌধুরি।
