সীমান্তে আত্মসমর্পণ ৩৪ মেইতেই জঙ্গির 

0
166
Militants surrendered at the border on May 34
Militants surrendered at the border on May 34
মায়ানমার থেকে মণিপুরে ঢোকার চেষ্টা করার সময়ে মেইতেই জঙ্গি সংগঠন ইউএনএলএফের পাম্বেই শাখার ৩৪ জন সশস্ত্র জঙ্গি আসাম রাইফেলসের কাছে আত্মসমর্পণ করেছে। মায়ানমারের ভিতরে থাকা মেইতেই জঙ্গিদের উপরে কেএনএ-বি ও পিডিএফ জঙ্গিরা নাগাড়ে আক্রমণ চলছে।
তার জেরেই পালাতে বাধ্য হচ্ছে জঙ্গিরা।মায়ানমারের ভিতরে চলা সংঘর্ষে আসাম রাইফেলসের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিংয়ের কাছে জবাব দাবি করেছেন শিবসেনার রাজ্য সভাপতি এম তোম্বি। তিনি বলেছেন, কয়েক দিন ধরেই কামজং জেলা ঘেঁষা মায়ানমার সীমান্তের আসাং খুল্লেনে গোলাগুলি চলছে। কেন্দ্রের সঙ্গে শান্তি আলোচনা চালানো নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন আই-এম দাবি করেছে, ভারতই মায়ানমারের ভিতরে কেএনএ (বি) ও পিপলস ডিফেন্স ফোর্সকে মদত দিয়ে ছায়াযুদ্ধ চালাচ্ছে এবং কুকিদের ইচ্ছেমতো সীমান্ত পার করে ওপারে মেইতেই জঙ্গিদের উপরেও আক্রমণ করতে পাঠাচ্ছে।সীমান্তের দু’পাশে থাকা কুকি জঙ্গিদের সব রকম সাহায্য দেওয়ার অভিযোগ উঠছিল ভারতীয় সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে। এখন মনে হচ্ছে সত্যিই আসাম রাইফেলস একটি নির্দিষ্ট সম্প্রদায়ের পক্ষ নিয়ে সীমান্তের দু’পারেই সক্রিয় ভূমিকা নিচ্ছে।