সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত প্রায় ২৬ হাজার 

0
187
About 26000 are infected with corona in Singapore
About 26000 are infected with corona in Singapore
সিঙ্গাপুরে এক ধাক্কায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯০০ জন। যানিয়ে উদ্বেগ বাড়ছে।
এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গেই আশঙ্কা প্রকাশ করেছেন, আর ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তারা সংক্রমণের গোড়ার দিকে রয়েছেন।এভাবে চললে আর ২ থেকে ৪ সপ্তাহের মধ্যেই এটা শীর্ষে পৌঁছবে। অর্থাৎ জুনের মাঝামাঝি থেকে শেষদিকে।এর আগের সপ্তাহে সংক্রমিত হয়েছিলেন ১৩ হাজার ৭০০ জন। সেটাই বেড়ে ২৫ হাজার ৯০০ হয়েছে। এই পরিস্থিতিতে চারটি বিষয় খেয়াল রাখতে বলা হয়েছে সকলকে। বার বার হাত ধোয়ার মতো সতর্কতা অবলম্বন করা। ভিড় এলাকায় গেলে, বিশেষত যদি সংক্রমিত হওয়ার লক্ষণ থাকে, তাহলে মাস্ক পরা। অসুস্থতা থাকলে সামাজিক মেলামেশা বন্ধ রাখা, কোভিড টিকা নেওয়া।কোভিড আক্রান্তদের মধ্যে বেশির ভাগেই বাড়িতে থাকলেও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে। এর আগের সপ্তাহে যেখানে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৮১ জন, সেখানে এবার তা বেড়ে হয়েছে ২৫০। যদিও তাঁদের মধ্যে আইসিইউতে ভর্তি হয়েছেন মাত্র ৩ জন।