আমডাঙায় বিজেপি নেতার বাড়িতে বোমা হামলা

0
197
AMDANGA A BJP NETAR BARITE BOMA HAMLA
AMDANGA A BJP NETAR BARITE BOMA HAMLA

বিজেপি নেতার বাড়িতে বোমা হামলার অভিযোগে উত্তপ্ত আমডাঙা। বেরাবেরি গ্রাম পঞ্চায়েতের হরপাড়া গ্রামে বিজেপি নেতা আবু হেনার বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ।

ভেঙে যায় জানলার কাচ। রাতেই ঘটনাস্থলে যায় আমডাঙা থানার পুলিশ। ভোটের আগে ব্যারাকপুর কেন্দ্রে ভয় দেখাতেই এই হামলা বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিকে নদিয়ার কৃষ্ণগঞ্জে বিজেপি নেতার বাড়ির পিছন থেকে বস্তাভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বিজেপি নেতার দাবি চক্রান্ত করেই তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছে তৃণমূল। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়াযা গ্রাম নলুপুরে বিজেপি নেতার বাড়ির পিছনে বস্তার মধ্যে ৮ থেকে ১০টি বোমা পড়েছিল। স্থানীয়রাই দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।