
তিনকালো কৃষি আইন এনে কৃষকদের অধিকার খর্ব করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার যমুনা নগরে নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
এই প্রসঙ্গে তিনি বলেছেন, এই আইনের বিরুদ্ধে প্রতিবাদে নেমে ৭৫০ জন কৃষক শহীদ হয়েছিলেন । কিন্তু মোদী কখনও এই বিষয়ে কথা বলেননি। বিজেপির এক মন্ত্রীর ছেলে কৃষকদের গাড়ির নিচে পিষে মারার পরেও প্রধানমন্ত্রী কিছুই করেননি। যারা কৃষকদের বিরুদ্ধে তাদের সবাইকে সুরক্ষা দিয়েছেন তিনি। নরেন্দ্র মোদী সবাইকে ধ্বংস করেছেন। নরেন্দ্র মোদীকে মিথ্যেবাদী বলে কটাক্ষ করেছেন তিনি। দেশের কাজে কংগ্রেসের অবদান নিযে তিনি বলেছেন, রাজীব গান্ধী দেশে যোগাযোগ, আইটি বিপ্লব এবং আধুনিক পঞ্চায়েতি রাজের মতো অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন । কংগ্রেসের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই। সংবিধানের মধ্যেই রয়েছে সংরক্ষণের অধিকার, মৌলিক অধিকার। আরএসএস-বিজেপি সংবিধান ও গণতন্ত্রকে ধ্বংস করতে চায় , কিন্তু আমরা তা কখনই হতে দেব না।
