
ইন্ডিয়া জোট কোনও রাজনৈতিক মঞ্চ নয় । কোটি কোটি টাকা দুর্নীতির সম্মেলন।
বিহারের জনসভা থেকে এইভাবেই বিরোধী জোটকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ২০ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে একই মঞ্চে বসছে তাঁরা। এরা সকলেই যখন একত্রিত হয় , তখন এদের মন্তব্যে সাম্প্রদায়িকতা , কট্টরবাদ স্পষ্ট হয়ে উঠেছে। ৪ জুন যত এগিয়ে আসছে, মোদীর প্রতি আক্রমণ বেড়েই চলেছে। দেশের জনগণ আগামী পাঁচ বছরের জন্য মোদীকে পুনর্নির্বাচিত করতে চলেছে। সেই বিষযটি সহ্য করতে পারে না। সমাজবাদী পার্টির আমলে মাফিয়ারা গরিবদের জমি দখল করত। এখন বিজেপি সরকার তাদের বেআইনি প্রাসাদ ভেঙে গরীবদের জন্য বাড়ি তৈরি করছে।
