গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম সিভিক ভলান্টিয়ার 

    দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম সিভিক ভলান্টিয়ার 

    0
    237
    Civic volunteer injured in firing by miscreants
    Civic volunteer injured in firing by miscreants
    কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম হয়েছেন এক সিভিক ভলান্টিয়ার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়।
    পুলিশ সূত্রে খবর, জখম সিভিক ভলিন্টিয়ার বোকার ৩৪-র শেখ মিনহাজ উদ্দিন। স্থানীয় সূত্রে খবর সোমবার রাতে শেখ মিনহাজ উদ্দিন এবং মহম্মদ রফিক নামে দুই সিভিক ভলান্টিয়ার ভাসিলিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে রাত পাহারা সেরে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় পিছন থেকে দুই দুষ্কৃতী মোটরসাইকেল চেপে তাদের ধাওয়া করে চাঁপাতলা এলাকায় মিনহাজ উদ্দিন কে লক্ষ করে এক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে মিনহাজ। খবর পেয়ে ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ পৌঁছে তাকে হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় বারাসত জেলা হাসপাতালে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।