মন্দিরে থাকুন মোদী, পুজো করবেন : মমতা

0
245
Modi stay in the temple perform puja Mamata
Modi stay in the temple perform puja Mamata
মন্দিরে থাকুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পুজো করবেন তিনি। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের মন্তব্যে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার শ্রী জগন্নাথদেবও নরেন্দ্র    মোদীর ভক্ত,বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়া বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র প্রায়শ্চিত্ত করতে উপবাস শুরু করেছেন। কিন্তু তাঁর সেই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। মঙ্গলবার বারাসতের সভা থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেছেন, অনেক সময় মানুষ বুঝতে পারেন না ফল কী হবে। মানুষ ঠিক করে ফেলেছে। তা না হলে কেউ বলে, শ্রী জগন্নাথদেবও নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত। ভগবানের থেকেও বড়। তা ভগবানের থেকে বড় হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরে থাকুন, পুজো করবেন। বিজেপি যা ইচ্ছা তাই করছে, বলছে। মুখে লাগাম নেই। কুৎসা, অসত্য কথা। অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন অভিযোগ করেছেন, পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি নিয়ে মন্তব্য করে অশান্তি ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।একটি বিবৃতি জারি করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য কি ওড়িশার মানুষকে তামিলনাড়ুর বিরুদ্ধে খেপিয়ে তোলা নয়। তামিলদের প্রতি প্রধানমন্ত্রীর এত বিদ্বেষ কেন। তামিলনাড়ুতে এসে তো প্রধানমন্ত্রী তামিলদের প্রশংসা করেন কিন্তু উত্তরপ্রদেশ বা রাজস্থানে গেলে তামিলদের চোর বলেন। ভোট টানতেই তামিলদের বিরুদ্ধে অবমাননাকর কথা বলছেন প্রধানমন্ত্রী।