
সৎ বাবার বিরুদ্ধে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ক্লাস এইটের ছাত্রীকে ধর্ষণ করে তাঁর সৎ বাবা।
ঘটনার কথা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে মাকে পুরো বিষয়টি জানালে হরিহর থানার অভিযুক্ত-র বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করতে সচেষ্ট হয়েছে পুলিশ।
