চিতাবাঘের চামড়া – গ্রেফতার প্রাক্তন প্রধানের স্বামী

0
404
CHEETAH BAGHER CHAMRA GREFTAR PRAKTAN PRODHANER SWAMI
CHEETAH BAGHER CHAMRA GREFTAR PRAKTAN PRODHANER SWAMI

মুর্শিদাবাদের লালবাগ থেকে চিতাবাঘের চামড়া উদ্ধারের ঘটনায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী ও তাঁর আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। বন দফতর এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বু্যরো যৌথ অভিযান চালায়।

মঙ্গলবার ক্রেতা সেজে লেপার্ডের চামড়া কিনতে পাচারকারীদের টাকার টোপ দেন তিন গোয়েন্দা । সেই মত লালবাগের মতিঝিল পেট্রোল পাম্পের কাছে একটি হোটেলে হানা দিয়ে কয়েক মিটার লম্বা চিতাবাঘের চামড়া সহ সাবিরুল ইসলাম এবং মাশারুল ইসলামকে গ্রেফতার করে। সূত্রের খবর দুজনেই মুর্শিদাবাদের গুধিয়া অঞ্চলে তৃণমূল নেতা হিসেবে পরিচিত। সাবিরুল তেতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন স্বামী। এরপরেই দুজনকে মুর্শিদাবাদ থানার পুলিশের হাতে তুলে দেয় বন দফতর। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের হয়েছে