
পুণের পোর্শেকাণ্ডে অভিযুক্ত কিশোরের জামিন বাতিল করে দিয়েছে জুভেনাইল আদালত। সূত্রের খবর, আপাতত গৃহবন্দি থাকতে হবে অভিযুক্ত কিশোরকে।
৫ জুন পর্যন্ত বাড়িতে বন্দি রাখা হবে তাকে। সেই সঙ্গে নতুন করে তার বিরুদ্ধে চলবে বিচার প্রক্রিয়া। তবে নাবালককে কি সাবালক ধরে নিয়ে বিচার প্রক্রিয়া চলবে, সেই নিয়ে কিছু জানা যায়নি।রবিবার ভোররাতে ভঙ্ককর দুর্ঘটনাটি ঘটে পুণের কোরেগাও পার্কে। ১৭ বছরের কিশোরের বিলাসবহুল গাড়ি ২০০ কিমি গতিতে ছুটছিল। সেটি ধাক্কা মারে উলটো দিক থেকে আসা একটি বাইকে। মৃত্যু হয় দুই বাইক আরোহীর। জানা গিয়েছে, মৃতরা পেশায় আইটি কর্মী। দুর্ঘটনার পরেই আটক করা হয়েছিল নাবালক গাড়িচালককে। কিন্তু মাত্র ১৪ ঘণ্টার মধ্যে একাধিক শর্তে ১৭ বছরের কিশোরকে জামিন দেয় জুভেনাইল আদালত।এরপরই তুমুল বিতর্ক শুরু হয় মহারাষ্ট্রে।ইতিমধ্যে মহারাষ্ট্রের অওরঙ্গাবাদ থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত কিশোরের বাবা ইমারত ব্যবসায়ী বিশাল আগরওয়ালকে।








