গরু পাচারের টাকা নিয়েছেন দেব : শুভেন্দু, পাল্টাও  

0
349
Deb has taken the money of cow smuggling Subhendu
Deb has taken the money of cow smuggling Subhendu
গরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হকের ভাইয়ের থেকে দু’দফায় মোট ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব।
এক্স হ্যান্ডেলে নথি-প্রমাণ সহকারে বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর আরও লিখেছেন, এনামুলের হকের ডায়েরিতে উল্লেখ রয়েছে সাড়ে ৪ লক্ষ টাকার ঘড়ি ও ৭২ হাজার টাকা দামের মোবাইল ফোনও নিয়েছিলেন দেব। এগুলোর সত্যতা যাচাই করেনি এস নিউজ। এর কিছুক্ষণ পরই পাল্টা টুইট করেছেন দেব। তাতে তিনি লিখেছেন, শুভেন্দু অধিকারী কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, হিরণের পাল্লায় পড়ে তাঁকে কাউন্সিলরে নামিয়ে দেওয়া হচ্ছে। দেব আরও লিখেছেন গরু চুরির টাকা তো হিরো হিরণ সেও পিন্টু মণ্ডলের থেকে নিয়েছেন। ঘাটালে দেবের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে অভিনেতা ও বর্তমানে খড়্গপুরের বিধায়ক হিরন চট্টোপাধ্যায়কে।এরপর বেলার দিকে ফের এক্স পোস্টে দেব লিখেছেন, আরণ্যক ট্রেডার্স সিনেমা বানানোর জন্য দু’দফায় মোট ৫০ লক্ষ টাকা লগ্নি করেছিল। যদিও পরবর্তীতে সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। নথি সহ পোস্ট করেছেন দেব।