গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Newsdesk বাংলাদেশের সাংসদকে ৭ জন মিলে খুন!

    বাংলাদেশের সাংসদকে ৭ জন মিলে খুন!

    0
    219
    Awami League MP Anwarul Azim 1
    Awami League MP Anwarul Azim 1
    ৭ জন মিলে খুন করেছে বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিমকে। তদন্তে এমনই তথ্য উঠে এসেছে। নিউটাউনের আবাসনের যে ঘরে খুন করা হয়েছে সেই বেডরুমের খাটের কোনায় রক্তের দাগ মিলেছে।
    রক্তের দাগ মিলেছে দরজার কাছে, সেখানে জুতোর ছাপও রয়েছে। রান্না ঘরে মৃতদেহ কাটা হয় বলে অনুমান তদন্তকারী অফিসারদের। সেখানেই রক্ত ধোয়া হয়। হ্যান্ড গ্লাভস-র প্যাকেট মিলেছে খাটের নিচ থেকে। পুলিশের প্রাথমিক অনুমান কোনওভাবে যাতে ধস্তাধস্তি করতে না পারে সেই কারণে খাটের কোণায় তাঁকে ফেলে শ্বাসরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। সেই কারণেই রক্তের দাগ রয়েছে। এদিকে আনোয়ার উল আজিমের খুনের অভিযোগে সীমান্ত এলাকার বাসিন্দা এক যুবককে গ্রেফতার করেছে সিআইডি। জানা গিয়েছে খুনে অভিযুক্ত এই যুবকের সঙ্গে দেখা করেছিলেন। আপাতত তাঁকে আটক করে জেরা করা হচ্ছে। তদন্তে জানা গিয়েছে বাংলাদেশ থেকে এসে চিনার পার্কের ও টু হোটেলে উঠেছিল আততায়ীরা। সেখানেই সাংসদকে খুনের ছক কষা হয়। ১৩ তারিখ খুনের পর পাশের ব্লু মুন হোটেলে ১৮ তারিখ পর্যন্ত ছিল আততায়ীরা। বাংলাদেশ সূত্রে খবর আনোয়ার উল আজিম খুনে আমান উল্লাহ, জিহাদ ও সিয়াম নামে তিনজনকে গ্রেফতার করেছে ডিবি। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে আমান উল্লাহ আমান এই খুনের ঘটনার মূল অভিযুক্ত।