ইন্ডিয়া জোটের বড় দলের নেতাই প্রধানমন্ত্রী : কংগ্রেস

0
198
Prime Minister Congress is the leader of the major party in India alliance
Prime Minister Congress is the leader of the major party in India alliance
ইন্ডিয়া জোট জিতলে সবচেয়ে বড় দলের নেতাকেই প্রধানমন্ত্রী করা হবে। শরিকদের এমনই বার্তা দিয়েছে কংগ্রেস।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ইন্ডিয়া জোট গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী বেছে নেবে। তাঁরা জিতে আসার পর সাংসদরা বৈঠক করবেন। সবচেয়ে বড় দলের নেতাই প্রধানমন্ত্রী হবেন। পাশাপাশি কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান ইঙ্গিত দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রীর নির্বাচনটা হবে ২০০৪ সালের মতো। সেবার গণতান্ত্রিকভাবে ৪ দিনের মধ্যে ডঃ মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছিল। এবারও ভোটের ফলাফল ঘোষণার পরই প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করে দেওয়া হবে। এবার চারদিন সময়ও লাগবে না। উল্লেখ্য, বিরোধী শিবিরের মধ্যে সবচেয়ে বেশি আসনে লড়ছে কংগ্রেস।তারা প্রায় সাড়ে ৩০০ আসনে প্রার্থী দিয়েছে, শরিকদের কেউ ধারেকাছেও নেই। আর ইন্ডিয়া জোটকে ক্ষমতায় ফিরতে হলে কংগ্রেসকেই সবচেয়ে বেশি আসন পেতে হবে।