
নরেন্দ্র মোদী নিজেকে ভগবান মনে করেন। দিল্লিতে নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করেছেন কংগ্রসে নেতা রাহুল গান্ধী।
মোদীকে কটাক্ষ করে তিনি বলেছেন, আদানি, আম্বানীর মতো দেশের ২২ জনের জন্য কাজ করছেন তিনি। তাঁরা যাই চান, মোদীর কাছে তা পান। রেল থেকে শুরু করে পোর্ট সবই এদের হাতে তুলে দিয়েছেন মোদী। গরীব মানুষ হাত জোর করে ঋণ মুকুব চাক বা রাস্তা, হাসপাতাল সহ প্রয়োজনীয় জিনিস চাইলেও পায় না। গরিব মানুষ তাঁর কাছে পাত্তা পায় না। দেশের হাজার বছরের পুরনো আদর্শ ও চিন্তাধারা নিহিত রয়েছে সংবিধানে। সে সংবিধান বাতিল করতে চাইছে বিজেপি। কোটি কোটি দেশবাসীর সঙ্গে কংগ্রেস দাঁড়িয়ে আছে। দেশের সংবিধান কেউ বাতিল করতে পারবে না। এই সংবিধান গরিবদের অধিকার দিয়েছে। যেদিন সংবিধান শেষ হবে, সেদিন গরিবের কণ্ঠস্বর শেষ হয়ে যাবে।
