লোকসভা নির্বাচন কিষাণ বিরোধী আইনের বিরুদ্ধে লড়াই ঃ প্রিয়াঙ্কা

0
192
priyanka on kishan birodhi aain
priyanka on kishan birodhi aain
লোকসভা নির্বাচন মোদী ও তাঁর কিষাণ বিরোধী আইনের বিরুদ্ধে লড়াই। হরিয়ানায় নির্বাচনী জনসভা থেকে এইভাবেই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
যে কৃষকদের প্রতিবাদ দেখানোর জন্য দিল্লিতে ঢুকতে দেওয়া হয়নি, তাদের কাছে বিজেপিকে দিল্লির মসনদ থেকে সরানোর আর্জি জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছেন,দেশের কৃষকরা দেশের ভিত্তি। দেশের নিরাপত্তা থেকে উন্নতিতে কৃষকদের ভূমিকা রয়েছে। দেশের কৃষকদের সঙ্গে যে ন্যায় হয়েছে, তার বিরুদ্ধে সোচ্চার কংগ্রেস। তাঁর মন্তব্য, মুদ্রাস্ফীতি, দুর্নীতি এবং অস্থিতিশীলতায় অস্থির দেশের জনগণ। দেশের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব বেড়েছে হরিয়ানায়। এর জবাব দেবে সাধারণ মানুষ। বিশাল ব্যবধানে জয় পাবে কংগ্রেস। এদিন হরিয়ানাতে রোড শোও করেছেন তিনি। খোলা গাড়িতে সমর্থকদের নিয়ে রোড শো করেছেন তিনি। দলীয় পতাকা হাতে কংগ্রেস কর্মীদেরও স্লোগান দিতে দেখা গিয়েছে।