গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk থানের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃত্যু বাড়ছে

    থানের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃত্যু বাড়ছে

    0
    209
    thane te rasayonik reaction er mrittu barche
    thane te rasayonik reaction er mrittu barche
    মহারাষ্ট্রের থানের ডোমবিভিলের এক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জনের বেশি।
    সূত্রের খবর, অ্যাম্বার কোম্পানির কেমিক্যাল ফ্যাক্টরির চারটি বয়লারের বিস্ফোরণের ফলেই আগুন লেগেছে কারখানায়। কারখানার ভিতরে দাহ্যপদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। রাসায়নিক কারখানার আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে পার্শ্ববর্তী বাড়িগুলিও। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে একাধিক অগ্নিনির্বাপনকারী ট্যাঙ্কার। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়েনবিশ জানিয়েছেন, টার্গেট ডিজাস্টার রেসপন্স ফোর্স ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।