গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk বিরোধীদের নেতা ও নীতি নেই – মোদী

    বিরোধীদের নেতা ও নীতি নেই – মোদী

    0
    210
    birodhi der neta o niti nei
    birodhi der neta o niti nei
    ২৪-র লোকসভা ভোট দেশকে শক্তিশালী করার নির্বাচন। পাটিয়ালায় নির্বাচনী জনসভা থেকে বিকশিত ভারত গড়ার জন্য সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    তিনি বলেছেন, জাতীয় প্রতিরক্ষা হোক, বিশ্বাস ও সংস্কৃতির সুরক্ষা হোক বা দেশের উন্নয়ন হোক পাঞ্জাব সবসময় এগিয়ে রয়েছে। শত্রুর ঘরে ঢুকে সন্ত্রাসীদের হত্যা করা হোক বা  সন্ত্রাসীদের চোখের জল ফেলানোর সাহস দেখিয়েছে বিজেপি সরকার। তিনি বলেছেন, লোকসভা নির্বাচনে একদিকে রয়েছে এনডিএ জোট, অন্যদিকে রয়েছে দুর্নীতিবাজ ইন্ডিয়া জোট। এদের কাছে কোনও নেতা ও নীতি নেই। অন্যদিকে, লড়াকু মনোভাব নিয়ে লড়াই করছেন মোদী। ২৫ কোটি লোককে দারিদ্রসীমা থেকে তুলে এনেছেন মোদী। ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় লক্ষ্য তাদের ভোটব্যাঙ্ককে খুশি করা। দেশভাগের শিকার সকল মানুষকে সিএএ আইনে ভারতীয় নাগরিকত্ব দিচ্ছেন মোদী। বিরোধী জোট সিএএ-র বিরোধিতা করে, সিএএর নামে অশান্তি সংগঠিত করে এবং আজও তারা বলে যে তাদের সরকার এলে তারা সিএএ বাতিল করবে।