পঞ্চম দফায় সবচেয়ে বেশি ভোট বাংলায়

0
198
Bengal has the highest number of votes in the fifth phase
Bengal has the highest number of votes in the fifth phase
লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে।এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন
বৃহস্পতিবার কমিশন জানিয়েছে, পঞ্চম দফায় দেশের আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯ আসনে গড় ভোটদানের হার ৬২.২ শতাংশ।তবে সোমবার রাত ১১টা পর্যন্ত ভোটদানের হারের যে তথ্য কমিশন প্রকাশ করেছিল, তা থেকে বৃহস্পতিবারের হিসাবে পার্থক্য রয়েছে। দেখা যাচ্ছে, কমিশনের হিসাবে দেশে ২ শতাংশ ভোট বেড়েছে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের সাত আসনে সোমবার ভোট পড়েছে ৭৮.৪৫ শতাংশ। পশ্চিমবঙ্গের পরেই রয়েছে ওড়িশা। ওই রাজ্যের পাঁচ আসনে গড় ভোটদানের হার ৭৩.৫ শতাংশ। কেন্দ্রশাসিত লাদাখের এক আসনে ভোট পড়েছে ৭১.৮২ শতাংশ। চতুর্থ স্থানে রয়েছে ঝাড়খণ্ড।ওই রাজ্যে গড় ভোটদানের হার ৬৩.২১ শতাংশ।জম্মু-কাশ্মীরের একটি আসনে সোমবার ভোট পড়েছে ৫৯.১ শতাংশ। উত্তরপ্রদেশের ১৪টি লোকসভা আসনে পঞ্চম দফায় গড় ভোটদানের হার ৫৮.০২ শতাংশ। মহারাষ্ট্রে ভোট পড়েছে ৫৬.৮৯ শতাংশ।সবচেয়ে কম ভোট পড়েছে বিহারে। গড় ভোটদানের হার ৫৬.৭৬ শতাংশ।