অহঙ্কারি জোট ক্ষমতায় এসে বিহারে জঙ্গলরাজ ফেরাবে ঃ শাহ

0
158
AHANGKARI JOTE KAMOTAY ESE BIHAR A JANGALRAJ FERABE SHAH
AHANGKARI JOTE KAMOTAY ESE BIHAR A JANGALRAJ FERABE SHAH
অহঙ্কারি ইন্ডিয়া জোট ক্ষমতায় এসে বিহারে জঙ্গলরাজ, অপহরণের ঘটনা ফিরিয়ে আনবে। বিহারের আরহার নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেছেন, মানুষ বিহারে জঙ্গলরাজ, গ্যাং ওয়ার এবং অপহরণ ঘটনার প্রত্যাবর্তন চায় না। কংগ্রেস, লালু প্রসাদ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের বিরুদ্ধে। এই বিষয়টিকে মেনে নেবে না মোদীর নেতত্বাধীন এনডিএ সরকার। পিছিয়ে পরা শ্রেণীর জন্য কোনও কাজ করেননি আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। পরিবারবাদীর তকমা দিয়ে ফের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, লালু প্রসাদ শুধু নিজের পরিবারের কথাই ভেবেছে। নিজের ছেলে মেয়ে স্ত্রীকেই সুযোগ, সুবিধা করে দিয়েছেন। লালুপ্রসাদ যাদব ও রাহুল গান্ধী সাফ হয়ে যাবেন বলেও হুঙ্কার দিয়েছেন শাহ।