গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk কসাই জিহাদের সিআইডি হেফাজত, প্রকাশ্যে দেহাংশ পাচারের ট্রলি

    কসাই জিহাদের সিআইডি হেফাজত, প্রকাশ্যে দেহাংশ পাচারের ট্রলি

    0
    208
    DEHANGSER KHOJE DUBURI DRONE
    DEHANGSER KHOJE DUBURI DRONE
    বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে খুনে গ্রেফতার কসাই জিহাদের ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে নিউটাউনের যে আবাসনে খুন করা হয় সেখানকার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে।
    ১ মিনিট ৯ সেকেন্ডের ওই ফুটেজে দেখা গিয়েছে একটি সবুজ ট্রলি নিয়ে বেরচ্ছে এক আততায়ীরা। অন্য একজনের হাতে তিনটি ছোটো প্লাস্টিকের ব্যাগ। সঙ্গে আরও একজন ছিলেন তার হাতেও তিনটি ছোট ব্যাগ ছিল। মনে করা হচ্ছে ট্রলিতে করেই দেহ পাচার করা হয়েছে। অভিযুক্ত জিহাদ হাওয়ালাদার চিনারপার্কের ফ্ল্যাটে আড়াই মাস ধরে ঘাঁটি গেড়েছিলেন। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামানের ভাড়া করা ফ্ল্যাটেই ছিল জাহিদ। বাংলাদেশের ঝিনাইদহের আওয়ামী লিগ সাংসদ আনোয়ারুল আজিমকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে। আখতারুজ্জামানের নির্দেশে কলকাতায় আসে জিহাদ। সিআইডি সূত্রে খবর ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞানের পর শ্বাসরোধ করে খুন করা হয় আজিমকে। এরপর চপার দিয়ে চামড়া ছাড়িয়ে টুকরো টুকরো করা হয় দেহ। গন্ধ ঢাকতে মাংসে মেশানো হয় হলুদের গুঁড়ো। এরপর ট্রলিব্যাগে দেহাংশ ভরে ফেলে দেওয়া হয় ভাঙড়ের খালে।