
বেঙ্গালুরুর রামেশ্বরমের ক্যাফে বিস্ফোরণের ঘটনায় যুক্ত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। এমনই বিস্ফোরক দাবি করেছে এনআইএ।
এই মামলার তদন্তে তল্লাশি অভিযান চালিয়ে এনআইএ গ্রেফতার করেছে এক যুবককে। তদন্তকারীদের দাবি, ওই যুবক ৩৫ বছর বয়সি শোয়েব আহমেদ মির্জা ওরফে ছোটু। অভিযুক্ত লস্কর-ই-তৈবার সদস্য।বেঙ্গালুরুতে জঙ্গি হামলার ষড়যন্ত্রের এক মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলবন্দি হয়েছিল মির্জা। জেল থেকে মুক্ত হওয়ার পরই সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করে অভিযুক্ত এই লস্কর সদস্য। এই মামলার তদন্তে ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে এনআইএ। যার মধ্যে ১২ এপ্রিল কলকাতা থেকে গ্রেফতার করা হয় আবদুল মতিন তোহা ও মুসাবির হুসেনকে। তদন্তে জানা গেছে, ২০১৮ সালে অভিযুক্ত আহমেদ মির্জা একজন অনলাইন হ্যান্ডলারের সঙ্গে আব্দুল মতিন তোহার পরিচয় করিয়ে দেন, এই ব্যক্তি বিদেশে রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। আহমেদ তাদের মধ্যে যোগাযোগের জন্য একটি ইমেল আইডিও দিয়েছিল।মামলার তদন্তে নেমে জঙ্গি যোগের বিষয় প্রকাশ্যে আসতেই তৎপর হয়ে ওঠেন এআইএ আধিকারিকরা। রীতিমতো তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত মির্জাকে।প্রসঙ্গত, মার্চের শুরুতেই বেঙ্গালুরুর এক ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
