
দেশজুড়ে মোদী স্লোগান। হিমাচল প্রদেশের নির্বাচনী সভায় উন্নত ভারত প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেছেন, মোদী স্লোগানই উন্নত ভারতের স্লোগান। স্বনির্ভর ভারতের স্লোগান এবং ১৪০ কোটি দেশবাসীর আশার স্লোগান। দেশের উন্নতি বিজেপির অভ্যাস। কংগ্রেসকে কটাক্ষ করে তাঁর অভিযোগ, পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভয় পায় কংগ্রেস। মোদী এবং বিজেপি কোনও কিছুতে ভয় পায় না। পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ ছিল, ভবিষ্যতেও থাকবে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সিমলায় ছুটি কাটাতে গেলেও রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় যেতে পারে না। বিজেপি ৪০০ আসন পেলেও, কংগ্রেস ৪০-র বেশি আসন পাবে না।
