
গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণত টুডুর ওপর হামলা, দফায় দফায় বিজেপি প্রার্থীদের ঘিরে বিক্ষোভের অভিযোগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাভের পদত্যাগের দাবি তুলেছে বিজেপি।
দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন নির্বাচন কমিশনার হিসেবে আরিজ আফতাবের যে ভূমিকা নেওয়ার কথা ছিল তাতে তিনি ব্যর্থ হয়েছেন। আরিজ আফতাব কার্যত তৃণমূলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছেন শমীক ভট্টাচার্য। গড়বেতার দলীয় প্রার্থীর ওপর হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও। এদিকে ভোটে অশান্তির জন্য রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীই বাহিনীকেই কাঠগড়ায় তুলেছে সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন আগের দফাগুলোর থেকে শিক্ষা নেয়নি কমিশন। তাই ষষ্ঠ দফাতেও বিভিন্ন এলাকায় গন্ডগোল থামাতে কার্যত ব্যর্থ হয়েছে কমিশন।








