গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk দিনভর অশান্তিতে টার্গেট বিজেপি প্রার্থীরা

    দিনভর অশান্তিতে টার্গেট বিজেপি প্রার্থীরা

    0
    153
    dinvor osanti te target BJP 2
    dinvor osanti te target BJP 2
    অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে স্লোগান, হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ির নিচে শুয়ে তৃণমূলের বিক্ষোভ। ষষ্ঠ দফার ভোটে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়-অগ্নিমিত্রা পাল।
    ভোট শুরুর আগে বুথের বাইরে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তমলুকের বিজেপি প্রার্থী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থীকে চাকরি চোর বলে স্লোগান দিতে থাকেন তাঁরা। হলদিয়ার ঘাসিপুর স্কুলের বুথে এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে গেলে বিক্ষোভের মুখে পড়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর ছাপ্পাভোটের অভিযোগ পেয়ে তমলুকের ভবানীপুরে গেলে সেখানেও তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর কিউআরটি টিম গিয়ে লাঠি উঁচিয়ে তাড়া করে বিক্ষোভ হঠিয়ে দেয়। এদিকে আগুন জ্বালিয়ে হাতে লাঠিসোঁটা নিয়ে কেশপুরে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। গাড়ির সামনে শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। হিরণ গণ্ডগোল পাকাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। হিরণের গাড়ি বেরোতে দেবেন না বলে জানান তাঁরা। এরপর জমায়েত ছাড়িয়ে এগিয়ে যান হিরণ। পুলিশের ওসি-র সঙ্গে বচসায় জড়ান তিনি। এই প্রসঙ্গে দেব বলেছেন তিন মাস ধরে মিথ্যে বলে বলে কাটালেন। এখনও হেডলাইনে থাকার চেষ্টা করছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে বলেছেন দেব। অন্যদিকে খড়গপুরেও বিক্ষোভের মুখে পড়েছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। পরে কেশিয়াড়িতেও তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন অগ্নিমিত্রা পাল। ভোট শেষে খড়গপুরে বিক্ষোভের মুখে পড়েছেন অগ্নিমিত্রা পাল।