গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk বিধায়ক জাকিরকে ঝাড়খণ্ড থেকে খুনের হুমকি ফোন

    বিধায়ক জাকিরকে ঝাড়খণ্ড থেকে খুনের হুমকি ফোন

    0
    416
    BIDHAYOK JAKIR K JHARKHAND THEKE HUMKI PHONE
    BIDHAYOK JAKIR K JHARKHAND THEKE HUMKI PHONE
    খুনের হুমকি পেয়ে পুলিশের কাছে গেলেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। তাঁর অভিযোগ ঝাড়খণ্ড থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে।
    শনিবার অভিযোগ নিয়ে মুর্শিদাবাদের সুতি থানার দ্বারস্থ হয়েছে তৃণমূল বিধায়ক। তাঁর দাবি পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বিশেষ নম্বর থেকে ফোন করে গালিগালাজ এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে খবর যে নম্বর থেকে হুমকি ফোন এসেছে তা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। বছর তিনেক আগে কলকাতায় যাওয়ার পথে নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিলেন জাকির হোসেন। সেই ঘটনার তদন্ত করছে এনআইএ।