ঘূর্ণিঝড় রেমাল, সতর্ক বাংলাদেশ 

0
197
Cyclone Remal alert Bangladesh
Cyclone Remal alert Bangladesh

ঘূর্ণিঝড় রেমালের মোকাবিলায় দুর্গত মানুষের জন্য ১ হাজার ৩৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এ ছাড়া ১৮২টি মেডিকেল দল কাজ শুরু করেছে।

পাশাপাশি উপকূল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। উপকূলীয় উপজেলাগুলোকে প্রাধান্য দিয়ে রেমাল মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে। ছয়টি উপজেলায় ৩৮ টন চালের পাশাপাশি নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। রেমাল মোকাবিলার প্রস্তুতি সভাও হয়েছে জেলা এবং উপজেলা পর্যায়ে। এদিকে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া রেমালের প্রভাবে দেশের ১৬ জেলায় ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় রেমালের আশংকায় অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।