গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk ৪ জুন ভারতের ভবিষ্যৎ তৈরির দিন : মোদী 

    ৪ জুন ভারতের ভবিষ্যৎ তৈরির দিন : মোদী 

    0
    165
    June 4 is the day to make Indias future  Modi
    June 4 is the day to make Indias future Modi
    ৪ জুন ভারতের ভবিষ্যৎ তৈরি করার দিন। উত্তরপ্রদেশের নির্বাচনী জনসভা থেকে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    তিনি বলেছেন, অমৃত কালের সংকল্প থেকে শুরু করে বিকশিত ভারতের নির্মাণ এবং ১৪০ কোটি দেশবাসীর স্বপ্ন নিয়ে ভারত ৪ জুন নতুন রূপে আকাশে ওড়ার জন্য তৈরি হবে। প্রধানমন্ত্রীর কথায়, দেশের কোটি কোটি মানুষ ৪ জুনের অপেক্ষায় রয়েছে। নতুন ভাবে তাঁদের জীবনযাত্রা গড়ে তোলার জন্য। একইসঙ্গে দেশের ৩ কোটি গরিব মানুষ অপেক্ষায় রয়েছে তাঁদের মাথার ওপর পাকা বাড়ির স্বপপূরণ নিয়ে। পাশাপাশি দেশের ৭০ বছরের ঊর্ধ্ব মানুষজন তাঁদের চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা পাওয়ার আশায় রয়েছেন। একইসঙ্গে দেশের কোটি কোটি যুবকের মুদ্রা লোন থেকে শুরু করে মহিলারা যাঁরা লাখপতি দিদি হবেন তাঁদেরও ৪ জুনের অপেক্ষা রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, আগামী ৪ জুনের পর ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হওয়ার পদক্ষেপে পদার্পণ করবে।