গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk মালয়েশিয়া ওপেন ফাইনালে হার সিন্ধুর

    মালয়েশিয়া ওপেন ফাইনালে হার সিন্ধুর

    0
    152
    Sindhu lost in Malaysia Open final
    Sindhu lost in Malaysia Open final
    মালয়েশিয়া ওপেন ফাইনালে চিনের ওয়াং ঝি-র কাছে হার মেনেছেন ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু।
    ফাইনালে তিনি ২১-১৬, ৫-২১, ১৬-২১ ফলে হারলেন বিশ্বের সাত নম্বর চিনের ওয়াং ঝিয়ে কাছে। তবে প্যারিস অলিম্পিক্সের আগে সিন্ধুর ফর্মে ফেরা ভারতের জন্য স্বস্তির। শেষবার ২০২২ সালে সিন্ধু সিঙ্গাপুর ওপেন জিতেছিলেন ঝিকে হারিয়ে। রবিবার ফাইনালে আগ্রাসী মেজাজে শুরু করে প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন দুবার অলিম্পিক্সে পদকজয়ী সিন্ধু। প্রথম গেম ২১-১৬ ব্যবধানে জিতেছিলেন। চাপের মুখে সার্ভিসেও একাধিক বার ভুল করেছেন ঝি। দ্বিতীয় গেমের শুরুতে কিছুটা চাপে পড়ে যান সিন্ধু। এক সময় ১-৫ ব্যবধানে পিছিয়ে পড়েন তিনি। একপেশে ভাবে ২১-৫ ব্যবধানে গেম জিতে ম্যাচে সমতা ফিরিয়েছেন ঝি। তৃতীয় গেমের শুরুতে ফের আগ্রাসী মেজাজে দেখা গেলেও সিন্ধু পিছিয়ে পড়েন ১৩-১৫ পয়েন্ট। তারপর আর লড়াইয়ে ফিরতে পারেননি সিন্ধু। শেষ পর্যন্ত ১৬-২১ ব্যবধানে ফাইলান হেরেছেন তিনি। গত বছর মাদ্রিদে স্পেন মাস্টার্সে ফাইনালে উঠলেও জিততে পারেননি। ফাইনালে হেরে গিয়েছিলেন তিনি। এ বার মালয়েশিয়াতেও অধরা রইল ট্রফি।