গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk কসাই জিহাদকে জেরা বাংলাদেশের গোয়েন্দাদের, স্ক্যানারে আরেক অভিযুক্ত

    কসাই জিহাদকে জেরা বাংলাদেশের গোয়েন্দাদের, স্ক্যানারে আরেক অভিযুক্ত

    0
    178
    KOSAI JIHAD K JERA
    KOSAI JIHAD K JERA
    কলকাতায় মূল অভিযুক্ত জিহাদকে জিজ্ঞাসাবাদ করল বাংলাদেশের গোয়েন্দারা। রবিবার সকালে খুনের জায়গা সঞ্জীবা গার্ডেন আবাসন ছাড়াও নিউটাউন থানায় কসাই জিহাদকে জেরা করা হয়েছে।
    অন্যদিকে ওই খুনের ঘটনায় আরেক অভিযুক্ত ফয়জল এখনও অধরা থাকায়, তাকে গ্রেফতারে এবার মাঠে নামছে দুদেশের গোয়েন্দারা। বলা হচ্ছে খুনের পর এই ফযজলকেই মাথা এবং হাড় লোপাটের দায়িত্ব দেওয়া হয়েছিল। সন্ধেয় সাংসদ আনোয়ারুল আজিমকে খুনে সিআইডি-র সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ মিন্টো। সিআইডি সূত্রে খবর বাংলাদেশের সাংসদের দেহ লোপাটে ২ জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কষাই জিহাদকে গ্রেফতার করা হলেও এখনও পলাতক আরেক অভিযুক্ত ফয়জল। খুনের পর ফয়জলকে মাথা ও হাড় লোপাটের দায়িত্ব দেওয়া হয়েছিল। বাকি দেহাংশ লোপাটের দায়িত্বে ছিল কসাই জিহাদ। তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিআইডি।