গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk রেমালের দাপট কলকাতাতেও

    রেমালের দাপট কলকাতাতেও

    0
    246
    REMAL ER DAPOT KOLKATA TE O
    REMAL ER DAPOT KOLKATA TE O
    প্রবল হাওয়া, ঝড় সঙ্গে তুমুল বৃষ্টি। আমফানের স্মৃতি মনে করালো রেমাল। বিকেল থেকেই হাওয়ার দাপট বাড়তে থাকে।
    রাত যত বেড়েছে ততই বেড়েছে হাওয়ার দাপট, সঙ্গে তুমুল বৃষ্টি। প্রবল হাওয়ায় দাপটে কলকাতার একধিক রাস্তায় গাছ ভেঙে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। উপড়ে গিয়েছে বিদ্যুতের পোস্ট। টালিগঞ্জে ভেঙে গিয়েছে মেট্রোর শেড। বেশকিছু রাস্তায় জল জমে গিয়েছে। রাতেই পুরসভা, বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে গাছ কাটার কাজ শুরু হয়ে যায়। কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, সিইএসসি, রাজ্য বিদ্যুৎ পর্ষদ সব দফতররেই কন্ট্রোল রুম খোলা ছিল ২৪ ঘণ্টা। মেয়র ফিরহাদ হাকিম রাতভর পুরসভার কন্ট্রোল রুমে তদারকি করেছেন। রাস্তার জল নামাতে পাম্পিং স্টেশনগুলোও চালু ছিল রাতভর। দুর্ঘটনা এড়াতে বিপজ্জনক বাড়িগুলোর লোকজনকে ফ্লাড সেন্টারগুলোয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আগেই।