গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk রেমাল পরবর্তী বৃষ্টিতে জলমগ্ন বেহালা 

    রেমাল পরবর্তী বৃষ্টিতে জলমগ্ন বেহালা 

    0
    198
    Remals violins are submerged in the post rain
    Remals violins are submerged in the post rain
    রেমালের তাণ্ডবে বিপর্যস্ত না হলেও, রাতভর বৃষ্টিতে নাজেহাল অবস্থা বেহালায়। রবিবার সারা রাত বৃষ্টি হওয়ার পর সোমবারের অবিরাম বৃষ্টিতে বেহালার একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। সেই জল জমে থেকেছে দুপুর বা বিকেল পর্যন্ত। কোথাও কোথাও আরও বেশি। 
    সব চেয়ে করুণ অবস্থা হয়েছে বেহালা, ঠাকুরপুকুর, তারাতলা, মহেশতলা সহ বিস্তীর্ণ এলাকা। কলকাতা পুরসভার অন্তর্গত ওই সমস্ত রাস্তা দিনভর জলমগ্ন ছিল। রাস্তার দু’পাশের বাড়িতে জল ঢুকে পড়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। রাস্তায় জল জমে থাকায় এ দিন সকালে কর্মস্থলে পৌঁছতে প্রবল হয়রান হতে হয়েছে শহরের অসংখ্য বাসিন্দাকে। বহু এলাকাতেই যানবাহন চলেছে অত্যন্ত ধীর গতিতে। যার জেরে তৈরি হয়েছে যানজট। অস্থায়ী পাম্পের মাধ্যমে জল সরানোর ব্যবস্থা করা হলেও তার কার্যকারিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়েরা। তাঁদের অভিযোগ, জমা জলের যা পরিমাণ, তাতে ওই পাম্প চালিয়ে লাভ নেই।