পদ্মশ্রী ফেরাচ্ছেন ছত্তিশগড়ের বৈদ্যরাজ

0
247
Vaidyaraj of Chhattisgarh is returning the Padma Shri
Vaidyaraj of Chhattisgarh is returning the Padma Shri
মাওবাদীদের হুমকির জেরে পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছেন আয়ুর্বেদ চিকিৎসক হেমচন্দ মাঝি।জঙ্গল ঘেরা ছত্তিশগড়ের প্রত্যন্ত গ্রামে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছিল আয়ুর্বেদ চিকিৎসক হেমচন্দ মাঝিকে।
একমাস পার হতে না হতেই সোমবার সেই পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছেন বৈদ্যরাজ। আর তাঁর প্রদ্মশ্রী সম্মান ফেরানোর ঘোষণায় শোরগোল শুরু হয়েছে ছত্তিশগড়ের প্রশাসনিক মহলে। হেমচন্দ মাঝি জানিয়েছেন, মাওবাদী হামলায় পরিবারের এক সদস্যকে আগেই হারিয়েছেন তিনি। ভুয়ো অভিযোগে কোনও কারণ ছাড়াই তাঁর ভাইপোকে হত্যা করেছিল মাওবাদীরা। পরিবারের কাউকে আর হারাতে চান না তিনি। নতুন করে ফের মৃত্যুর ছায়া ঘনিয়েছে পরিবারের উপর। যার জেরেই পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিতে চান তিনি। পুলিশ সূত্রে খবর, ২৬ মে চামেলি ও গৌরদন্দ গ্রামে হেমচন্দ মাঝির বিরুদ্ধে পোস্টার দেয় মাওবাদীরা। পোস্টারে ছিল রাষ্ট্রপতির হাত থেকে তাঁর পদ্মশ্রী নেওয়ার ছবি। রাষ্ট্রীয় পুরস্কার নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি অভিযোগ করা হয়, ছোটডংরায় লৌহ আকরিক প্রকল্পে কমিশনকে সাহায্য করেছিলেন হেমচন্দ মাঝি। এবং এই কাজের জন্য বিপুল পরিমাণ টাকাও দেওয়া হয় তাঁকে। যদিও আগেই মাওবাদীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন হেমচন্দ মাঝি।