পঞ্জাবের আপ সরকার ফেলতে চান শাহ : কেজরিওয়াল 

0
217
Shah wants to topple Punjab government  Kejriwal
Shah wants to topple Punjab government Kejriwal
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পঞ্জাবে আপের সরকার ফেলার হুমকি দিয়েছেন।এমনই অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
রবিবার পঞ্জাবের লুধিয়ানায় বিজেপি নির্বাচনী সমাবেশে অমিত শাহ বলেছিলেন, লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পরে পঞ্জাবে ভগবন্ত মানের সরকার বেশি দিন টিকবে না।এরপরই অরবিন্দ কেজরিওয়াল অমৃতসরে ব্যবসায়ীদের এক সমাবেশে বলেছেন, অমিত শাহ হুমকি দিয়েছেন ৪ জুনের পরে ভগবন্ত মান আর পঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকবেন না।পঞ্জাবে আপের ৯২ জন বিধায়ক রয়েছেন। অমিত শাহ কী ভাবে সেই সরকারের পতন ঘটাতে পারেন। পঞ্জাবের জনগণকে হুমকি দেবেন না। এমন করলে অমিত শাহের পঞ্জাবে প্রবেশ করা কঠিন হয়ে যাবে।এর পরে ভাতিন্ডায় সাংবাদিক বৈঠকে আপ প্রধান বলেছেন, পঞ্জাবের আপ সরকারের পতনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।