গেমিং জ়োনে অগ্নিকাণ্ড : মূল অভিযুক্ত গ্রেফতার 

0
138
Fire in gaming area  Main accused arrested
Fire in gaming area Main accused arrested
গুজরাটের রাজকোটের গেমিং জ়োনে ভয়াবহ অগ্নকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ধওয়াল ঠক্কর।
তাঁকে রাজস্থানের আবু রোডে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গেমিং জ়োনে অগ্নিকাণ্ডের ঘটনায় এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করল পুলিশ।অন্যদিকে, রাজকোটে গেমিং জ়োনে অগ্নিকাণ্ডের পর গুজরাট পুলিশে একাধিক রদবদল করা হয়েছে। পুলিশ কমিশনার পদ থেকে রাজু ভার্গবকে বদলি করা হয়েছে।এখনও তাঁকে নতুন পদ দেওয়া হয়নি। তাঁর জায়গায় ওই পদের দায়িত্ব নিয়েছেন ব্রজেশকুমার ঝা। তিনি আমদাবাদের বিশেষ পুলিশ কমিশনার ছিলেন।পাশাপাশি, রাজকোট পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্র্যাফিক, ক্রাইম) বিধি চৌধুরীকেও বদলি করা হয়েছে। তাঁকেও এখনও নতুন পদ দেওয়া হয়নি। তাঁর জায়গায় নিযুক্ত হয়েছেন মহেন্দ্র বাঘিরা। তিনি কচ্ছ-ভুজ (পশ্চিম) জোনের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল ছিলেন। রাজকোট (জোন-২)-এর ডেপুটি কমিশনার পদ থেকে অপসারণ করা হয়েছে সুধীরকুমার দেশাইকে। তাঁকেও নতুন পদ দেওয়া হয়নি। তাঁর পদে নিয়োগ করা হয়েছে জগদীশ ভাঙ্গওয়ারাকে। তিনি বরোদার সেন্ট্রাল জেলের সুপার ছিলেন।রাজকোটের গেমিং জ়োনে আগুন লেগে ২৮ জনের মৃত্যুর পর এই বদলির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।