গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk বাংলাদেশে রাজকে গোপনে বিয়ে বুবলি’র 

    বাংলাদেশে রাজকে গোপনে বিয়ে বুবলি’র 

    0
    1145
    Bubli secretly married Raj in Bangladesh
    Bubli secretly married Raj in Bangladesh

    বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো হইচই। শোনা যাচ্ছে, বাংলাদেশের অভিনেত্রী শবনম বুবলির সঙ্গে নাকি গোপনে বিয়ে সেরেছেন পরীমণির প্রাক্তন স্বামী ও অভিনেতা শরিফুল রাজ।

    এমনকী, এই বিয়ে নিয়ে মুখ খুলতে না চাইলেও, গুঞ্জন পাড়ায় কিন্তু এই খবর একেবারে চর্চিত। খবর রটেছে, বুবলির উইকিপিডিয়ায় স্বামীর জায়গায় শরিফুলের নাম যোগ হওয়ার পর থেকেই।রটে যাওয়া খবর অনুযায়ী, চলতি মাসের ১৩ তারিখ বিয়ে করেছেন তারা।উল্লেখ্য,২০২১ সালের অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে রাজের সঙ্গে বিয়ে করেন পরীমণি। সেই সময় অন্তঃসত্ত্বাও ছিলেন অভিনেত্রী। নানা সময়ে রাজের সঙ্গে ছবি শেয়ার করে প্রেম উজাড় করতে দেখা গিয়েছিল তাঁকে।২০২২ সালের আগস্ট মাসে পুত্র সন্তানের মাও হন তিনি। ভালোই চলছিল সংসার। তবে ফের পরীমণির জীবনে ঝড়।আর সেই ঝড়ে ফের ভেঙেছে অভিনেত্রী পরীমণির ঘর। খবর অনুযায়ী,কয়েকমাস আগে শরিফুল রাজকে ডির্ভোসের নোটিস পাঠিয়েছেন পরীমণি।তবে সংবাদমাধ্যমের কাছে আপাতত এই নিয়ে কিছু বলতে নারাজ রাজ ও পরীমণি দুজনেই।অন্যদিকে, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গেও বহু আগে সম্পর্কে ছেদ পড়েছে বুবলির। ২০১৮ সালে গোপনে সুপারস্টার শাকিব খানকে বিয়ে করেন শবনম বুবলি। আর তাদের একমাত্র পুত্র সন্তানের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ। বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে। তবে হঠাৎ রাজকে কেন বিয়ে করলেন বুবলি, তা নিয়ে প্রশ্ন উঠেছে ফ্যান ফলোয়ারদের মধ্যে।