গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk যাবজ্জীবন সাজা থেকে মুক্তি রাম রহিমের

    যাবজ্জীবন সাজা থেকে মুক্তি রাম রহিমের

    0
    280
    Ram Rahims release from life sentence
    Ram Rahims release from life sentence
    ২২ বছরের আগে ম্যানেজারকে খুনের মামলায় ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম বেকসুর খালাস করেছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।
    এর আগে এই খুনের মামলায় রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সিবিআই আদালত। সেই মামলাতেই মঙ্গলবার রাম রহিম-সহ মোট ৫ জনকে বেকসুর খালাস করেছে আদালত।তাদের মধ্যে একজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে।২০০২ সালে ডেরার মধ্যে গুলি করে খুন করা হয়েছিল ডেরা সচ্চা সৌদার ম্যানেজার রণজিৎ সিংকে। সেই হত্যাকাণ্ডের তদন্তে নামে পুলিশ। তবে পুলিশি তদন্তে অসন্তুষ্ট রণজিৎ সিংয়ের পুত্র ২০০৩ সালে এই মামলায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্ত হন। সিবিআই তদন্তে জানা যায়, সিরসায় ডেরা সাচার আশ্রমে রাম রহিম যে মহিলাদের উপর যৌন নির্যাতন চালাচ্ছেন বলে যে চিঠি ফাঁস হয় তার নেপথ্যে রণজিৎ সিংয়ের হাত ছিল। দীর্ঘ বছর মামলা চলার পর ২০২১ সালে এই হত্যাকাণ্ডের ঘটনায় রাম রহিম-সহ ৫ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। পাশাপাশি রাম রহিমকে ৩১ লাখ টাকা জরিমানাও করা হয়। তবে সেই নির্দেশের বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্ত হন রাম রহিম। এই মামলাতেই তাঁকে রেহাই দিয়েছে আদালত।