কেজরিওয়ালের জামিনের দ্রুত শুনানির আর্জি খারিজ

0
207
Kejriwals bail plea dismissed
Kejriwals bail plea dismissed
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অতিরিক্ত ৭ দিন জামিনের দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, বেশ কিছু শারীরিক পরীক্ষানিরীক্ষা করাতে হবে আপ সুপ্রিমোর।
তারমধ্যে রয়েছে  পিইটি-সিটি স্ক্যান। মূলত ক্যানসার নির্ধারণ করার জন্যই এই পরীক্ষা করানো হয়। দলের তরফে জানানো হয়েছে, একাধিক শারীরিক পরীক্ষা করাতে হবে বলেই অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াতে চান অরবিন্দ কেজরিওয়াল। অন্তত সাতদিনের জন্য এই জামিনের মেয়াদ বাড়াতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এইসঙ্গে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী। যদিও মঙ্গলবার আদালত জানিয়ে দিয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি ডিও ওয়াই চন্দ্রচূড়। তবে তড়িঘড়ি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।১০ মে দিল্লির মুখ্যমন্ত্রীকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ ১ জুন নির্বাচনের ফল বেরনোর দিন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছিল শীর্ষ আদালত। এখন বাড়তি আর ৭ দিন জামিন চেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।