গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk শেখ শাহজাহানের ২৬১ কোটি সম্পত্তি, চার্জশিটে দাবি ইডির

    শেখ শাহজাহানের ২৬১ কোটি সম্পত্তি, চার্জশিটে দাবি ইডির

    0
    131
    SHEK SHAHJAHANER 261 KOTIR SAMPOTTI CHARGE SHEET A DABI ED R 1
    SHEK SHAHJAHANER 261 KOTIR SAMPOTTI CHARGE SHEET A DABI ED R 1
    শেখ শাহজাহানের ২৬১ কোটির সম্পত্তির হদিশ পেয়েছে। সোমবার আদালতে দেওয়া ইডি-র চার্জশিটে এমনটাই উল্লেখ করা হয়েছে।
    কোন উপায়ে এত সম্পত্তির অধিকারী হয়েছিলেন শাহজাহান তাও চার্জশিটে উল্লেখ করেছে কেন্দ্রীয় এজেন্সি। ইডি-র দাবি ৫টি উপায়ে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছিলেন শাহজাহান। এরমধ্যে একটি চিংড়ি রফতানির ব্যবসা। জমি, ভেড়ি জোর করে জবরদখল করেছিলেন তারও হদিশ পেয়েছে তদন্তকারী অফিসাররা। ইডি এখনও পর্যন্ত ১৮০ বিঘা জমি দখলের হদিশ পেয়েছে। এর পরিমাণ আরও বাড়তে পারে। মূলত চিংড়ি আমদানি-রফতানির এজেন্ট হিসেবে কাজ করতেন। এছাড়াও ছিল মাছের আড়ত। আর এই ব্যবসার মাধ্যমে অন্তত ২০০ কোটি করেছিলেন। আয়ের উৎস ছিল ইটভাটা। সেখান থেকে অন্তত ২০ কোটি টাকার সম্পত্তি করেছিলেন। এছাড়াও তোলাবাজির মাধ্যমেও বেশ কয়েক কোটির সম্পত্তি বানিয়েছিলেন তিনি। সরকারির টেন্ডারের মাধ্যমেও কোটি কোটি টাকা তুলেছিলেন শেখ শাহজাহান। ৫৬ দিনের মাথায় সোমবার আদালতে ১১৩ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি। ওই চার্জশিটে শাহজাহানের ভাই আলমগির, দিদারবক্স মোল্লা এবং শিবপ্রসাদ হাজরার নাম রয়েছে।