গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk চার বছর পর এক মঞ্চে চীন-জাপান-দক্ষিণ কোরিয়া

    চার বছর পর এক মঞ্চে চীন-জাপান-দক্ষিণ কোরিয়া

    0
    178
    China Japan South Korea on one stage after four years
    China Japan South Korea on one stage after four years

    চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং মুক্ত বাণিজ্য ধরে রাখতে দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে তিন দেশের এক বৈঠকে চীনের প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

    খবরে বলা হয়েছে, দীর্ঘ চার বছর পর আবার এক মঞ্চে বসেছেন চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতারা। জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতার সঙ্গে সাক্ষাৎ করে এ বৈঠককে সম্পর্কের নব সূচনা বলে প্রশংসা করেছেন চীনের প্রধানমন্ত্রী কিয়াং।খবর,সিউলে চীনের প্রধানমন্ত্রী কিয়াং, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল বৈঠকে বসেছেন।