
বাংলায় তৃণমূলের সুশাসন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যায় না। বারুইপুরের সভায় এভাবেই আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। তিনি আরও বলেছেন বাংলায় মাফিয়াদের জমি দেওয়া হচ্ছে।
বাংলার উন্নয়নে বাধা দিচ্ছে তৃণমূল। দূরবীন তো দূর মাইক্রোস্কোপেও খুঁজে পাওয়া যায় না তৃণমূলের সুশাসন। তিনি আরও বলেছেন এখানে সন্দেশখালির মত ঘটনা ঘটে। যে তৃণমূল আইনশৃঙ্খলা রক্ষার প্রাথমিক দায়িত্ব পালন করতে পারে না। তৃণমূলের রক্তপাতের রাজনীতি করে। ভোটব্যাঙ্কের জন্য রাজনীতি করে। তাদের এবার শাস্তি দিতেই হবে।








