গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk ৫২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে পাকিস্তান

    ৫২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে পাকিস্তান

    0
    174
    Pakistan is burning at 52 degree temperature
    Pakistan is burning at 52 degree temperature

    তীব্র তাপদাহে পুড়ছে পাকিস্তান। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধের ঐতিহাসিক শহর মোহেঞ্জোদারোর তাপমাত্রা পৌঁছেছে ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

    মোহেঞ্জোদারোতে যে তাপাত্রা রেকর্ড করা হয়েছে, তা এখন পর্যন্ত চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের আবহাওয়া দপ্তরের শীর্ষ নির্বাহী সরদার সরফরাজ।উল্লেখ্য,সিন্ধ প্রদেশের একটি ছোট শহর মোহেঞ্জোদারো ইতিহাসে বিখ্যাত। অসহনীয় গরম আর তাপপ্রবাহে বিপর্যস্ত সেখানকার জনজীবন।বস্তুত মোহেঞ্জোদারো শহর এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন জনপদগুলোর মধ্যে একটি।সিন্ধু নদীর তীরবর্তী যেসব অঞ্চলে আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে গড়ে উঠেছিল প্রাচীন সিন্ধু সভ্যতা, সেই সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল মোহেঞ্জোদারো।এই শহরের আবহাওয়া প্যাটার্ন হলো,গ্রীষ্মকালে ব্যাপক গরম, শীতকালে মৃদু শীত এবং নিম্ন বৃষ্টিপাত, অর্থাৎ প্রায় মরু আবহাওয়া।তবে ছোটো শহর হলেও এখনও মার্কেট, বেকারি, চায়ের দোকান, মেশিন-ইলেকট্রনিক্স মেরামতসহ বিভিন্ন দোকানে রীতিমতো সরগরম থাকে মোহেঞ্জোদারো।আর সোমবার থেকে দিনেরবেলায় এখন আর কেউ রাস্তায় বেরোচ্ছেন না।