গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি স্বৈরাচার: নোবেল জয়ী রেসা

    সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি স্বৈরাচার: নোবেল জয়ী রেসা

    0
    220
    The most tyrannical on social media  Nobel laureate Resa
    The most tyrannical on social media Nobel laureate Resa

    টেক ব্রোস বা, প্রযুক্তির বড় ভাইরা বিশেষ করে সোশ্যাল মিডিয়া জায়ান্টরা সবচেয়ে বড় স্বৈরাচারী। শান্তিতে নোবেল জয়ী মারিয়া রেসা এই মন্তব্য করেছেন।

    তিনি ২০২১ সালে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করার জন্য শান্তিতে নোবেল জিতেছিলেন।মার্কিন-ফিলিপিনো সাংবাদিক মারিয়া রেসা ফিলিপাইনের প্রাক্তন স্বৈরশাসক রদ্রিগো দুতার্তের আমলে বহু ঝক্কি সয়েছেন।তারপরও রেসার মতে, ‌‌‌‌‌‌‌‌‌‌মার্ক জুকেরবার্গ ও ইলন মাস্কের সাথে তুলনা করলে দুতার্তে খুব ছোটো স্বৈরশাসক।ওয়েলসের একটি অনুষ্ঠানে রেসা বলেছেন, জুকেরবার্গ ও মাস্ক ‌,প্রমাণ করেছেন যে আমরা সকলেই, সংস্কৃতি, ভাষা বা ভূগোল নির্বিশেষে আমাদের মধ্যে পার্থক্যের চেয়ে অনেক বেশি মিল রয়েছে, কারণ আমাদের সকলকে একইভাবে পরিচালনা করা হচ্ছে। নোবেল জয়ী রেসার মতে,সোশ্যাল মিডিয়া আমাদের অনুভূতির বাঁক বদলে দিতে পারে। আর এটা আমাদের দেখা ও কাজের ধরনও বদলে দেয়।এসময় সন্তানদের পর্যাপ্ত বয়স ,বোঝা শোনায় স্বতন্ত্রতা লাভ না করলে, না হওয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করা থেকে বিরত রাখার পরামর্শও দিয়েছেন মার্কিন-ফিলিপিনো সাংবাদিক মারিয়া রেসা। তার মতে এটা আসক্তিকর।