
সংখ্যালঘুদের সংরক্ষণে দুর্নীতি করেছে তৃণমূল। কাকদ্বীপের সভায় ওবিসি সার্টিফিকেট বাতিলে এভাবেই আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী।
বলেছেন সংখ্যালঘুদের ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়েছে বাংলায়। বেআইনিভাবে সংখ্যালঘুদের ওবিসি সংরক্ষণ দিয়েছে তৃণমূল। তুষ্টিকরণের জন্য সংবিধানের ওপরও হামলা চালিয়েছে তৃণমূল। পিছিয়ে পড়া সমাজকে সংরক্ষণ দিয়েছে সংবিধান। কিন্তু তৃণমূল লুঠ করেছে। ওবিসিদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন অনুপ্রবেশকারীরা বাংলায় জমিজায়গা কেড়ে নিয়েছে। যুবদের অধিকার কেড়ে নিচ্ছে। বাংলায় সীমান্তবর্তী এলাকাগুলোয় জনবিন্যাশ বদলানো হয়েছে। নরেন্দ্র মোদী আরও বলেছেন অনুপ্রবেশকারীদের বাংলায় ঢোকানোর জন্য সিএএ-র বিরোধিতা করছে তৃণমূল।
