
ধ্যান করলে কারোর ক্যামেরার কিসের প্রয়োজনে লাগে। ৩০ মে থেকে পয়লা জুন পর্যন্ত কন্যাকুমারীতে নরেন্দ্র মোদীর ধ্যান করা নিয়ে এভাবেই আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী।
আক্ষেপ করে বলেছেন ভেবেছিলেন কন্যাকুমারীতে ঘুরে আসবেন। কিন্তু সেখানে আগের থেকেই আরএসএস দখল করে বসে আছে। তিনি আরও বলেছেন সমুদ্রের মাঝে একটা সুন্দর জায়গা। আর ওখানে অন্যরা ধ্যান করেন। কিন্তু সে জায়গাটাও ছাড়ছে না। পুরো জায়গাটা এয়ার কন্ডিশন বানিয়ে নিয়েছেন। প্রত্যেকবার শেষ ভোটের আগে কোথাও না কোথাও গিয়ে বসে থাকেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন তিনি। ২০১৯-এ নির্বাচনের প্রচার শেষে কেদারনাথে ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
