নাম মমতা হলেও মায়া নেই : অনুরাগ 

0
168
Although the name is Mamata there is no Maya Anurag
Although the name is Mamata there is no Maya Anurag
তৃণমূল কংগ্রেস নেত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও কেউ ভেবে চিন্তেই রেখেছিলেন। কিন্তু তাঁর মধ্যে মায়া-মমতা নেই।
এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।এক সাক্ষাৎকারে অনুরাগ ঠাকুর বলেছেন, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও তো কেউ ভেবে-চিন্তেই রেখেছিলেন। তাঁর মধ্যে তো মায়া-মমতা নেই। বাংলায় সন্দেশখালির মতো ঘটনা ঘটেছে। মহিলাদের উপরে অত্যাচার হয়। শেখ শাহজাহানের মতো অপরাধীকে নিরাপদ আশ্রয় দেওয়া হয়। কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলছেন বিজেপিকে ভোট দিন, তৃণমূল কংগ্রেসকে দেবেন না। ইন্ডি জোটে আসন ভাগাভাগি, প্রার্থী নিয়ে টানাপোড়েন রয়েছে। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল আদালতের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন। যখন রাজনীতি করতেন না, তখন বলতেন, ইডি-সিবিআই যেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে তুলে নিয়ে গিয়ে জেরা করে। আর এখন ইডি নয়বার তলব করলেও, অরবিন্দ কেজরিওয়াল হাজিরা দেন না। এই তো বিরোধীদের অবস্থা।